শর্তাবলি
এই সাইট ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. অ্যাকাউন্ট
সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের নিরাপত্তার দায়িত্ব আপনার।
২. Player ID
অর্ডারের আগে Player ID ও সার্ভার/রিজিয়ন ভালো করে মিলিয়ে নিন। ভুল ID দিলে টপ-আপ ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে এবং তার দায় আমাদের নয়।
৩. ব্যালেন্স ও পেমেন্ট
ব্যালেন্স অ্যাড করতে সঠিক Transaction ID ও টাকার পরিমাণ দিতে হবে। একই Transaction ID দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। ভুয়া বা মিথ্যা তথ্য দিলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
৪. নিষিদ্ধ কাজ
প্রতারণা, সিস্টেমের ত্রুটি অপব্যবহার, অন্যের অ্যাকাউন্ট ব্যবহার বা সাইটের ক্ষতি করার চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. দাম পরিবর্তন
পূর্ব ঘোষণা ছাড়াই দাম ও প্যাকেজ পরিবর্তন হতে পারে। অর্ডার দেওয়ার সময় দেখানো দামই প্রযোজ্য হবে।
৬. সেবা বন্ধ বা পরিবর্তন
গেম বা সরবরাহকারীর সমস্যায় সেবা সাময়িক বন্ধ থাকতে পারে। শর্ত যেকোনো সময় হালনাগাদ হতে পারে।